ছোট চোখেও যা ধরা পরে যায় অভিষেক ঘোষ “ অসাধারণ” কথাটির এক প্রান্তে, মিচকে হাসির হৌ হৌ শান্ততায় পায়ে ঝিনুক গেঁথে, যখন শব্দ গোপণ, সমুদ্রে রাত্রির ক্লান্ততায় ঢেউয়ের দূরে চলে যাওয়া দেখছি ...আমি ডাকছি সূর্যময় নোখে আরও না হেরে যাওয়া জানলা দিয়ে,তথাপি হতাশা কেন্দ্র ঢোকে সেইখানে আমি পাথরের পাশে ঠায় বসে থেকে,উঠে যাবো একদিন পাথর চলতে শুরু করবে,ঢালু পথ আরও নীচে...বাঁচার রাস্তা ক্ষীণ আরও ছোট হয়ে আসবে আমার,এক চোখে, চোখের জল,অন্যথায় শুকনো কাঠ তুলতে তুলতে আগুন ভুলে যাবে মন... জলকে কাছে টেনে নিয়ে বাঁচব বলে,নৌকার ঠিক নীচেটা লেগে থাকা কেউ ধাক্কা দিচ্ছে যেন,হাওয়ার চেয়েও বেশি,তাও খাবার আছে ঢাকা কলাপাতার এক টুকরোর নীচে,শুধু অভিমান নেই,থাকে বহু কিছুর বারণ খিদে আজ একদম নতুন করে সৃষ্টি করছি কেন?তা তুমিই ভালো জানো... অসাধারণ।
Search This Blog
চন্দ্রবিন্দুর ছ
