উপায় থাকে না বলে
অভিষেক ঘোষ
প্রতিদিন কোথায়
সন্ধ্যে হারিয়ে যায়।বুকে টান পরলে,
চশমা শূন্য
দেখায়,আর বলে এগিয়ে যাওয়া পাপের চেয়েও
বড়।
সেই চশমা ভেঙে
ফেলেছি গতবসন্তে।এদিকে জানলা না খুলে,
শীত বোঝা দায়।
জোনাকির সেকালে
যা কাজ ছিল,
একালে এসে সেই
একই অন্ধকার,
একই জঙ্গল...
যেন ঠেলতে ঠেলতে
শরীর বদল হয়ে যায়.
জলের আড়ালে অনেক
অনেক কথা লুকিয়ে রেখেছি,বলেছি শুধু নেই
এই তোমাকে মেঘের
দৃষ্টি দিয়ে সমুদ্রে ডুবিয়ে রেখেছি,যেন কোথাও
অন্ধ হেঁটে
যাওয়ার ভীতরে পাপ বাসা ভেঙে পালিয়ে যাচ্ছে,বহু দূরের
বিলীন হওয়া
পাহাড়ের গায়ে।
আমরা পেয়েছি বলে
চিৎকার করে উঠেছি,পাইনি বলে কেঁদে কেটে শেষ,
করেছি সতেরশোবার
হেরে যাওয়ার রাস্তায়...
সূর্য ভেঙে
পরেছিল...কেউ খুড়িয়ে খুড়িয়ে কথা বলেছিল...কেউ আবার,
সোজা কথায় কিছুই
আসছে না দেখে,
শক্ত করে নিজের
মাথা খেতে চায়।
ছবি - অভিষেক ঘোষ

সত্যিই প্রতিদিন সন্ধ্যে বেলা হারিয়ে যায়..তবে আমি একদম শেষের লাইনাটা অন্য রকম আশা করেছিলাম।
ReplyDeleteApurba anuvuti
ReplyDeleteসব টাই সত্যি।
ReplyDeleteবাহ্...বেশ ভাল...
ReplyDeleteবাহ্...বেশ ভাল...
ReplyDeletekhub bhalo onubhuti..mugdho hoye porlam
ReplyDeleteএগিয়ে যাওয়া পাপের থেকেও বড়,
ReplyDeleteআমরা পেয়েছি বলে চিৎকার করে উঠেছি,পাইনি বলে কেঁদে কেটে শেষ,, একদম ঠিক কথা। চাঁচাছোলা বাস্তব। দাগ কাটল।
didi tomakei sudhu hank you bollam......
Delete